কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ১ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ঈদের তৃতীয় দিনেও কাঁচা মরিচের দাম কামেনি। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও পরিবহন সংকটে কমে গেছে মরিচের সরবরাহ। তাই দাম ঊর্ধ্বমুখী।
শনিবার মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ২০ টাকায় মিলছে হাতেগোনা কয়েকটি মরিচ।
কাঁচা বাজারের বিক্রেতা সুমন বলেন, দামের খবর নিয়ে লাভ নেই। কারওয়ান বাজার থেকে এক পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ ২৫০০ টাকায় কিনেছি। কেজি বিক্রি করতে হচ্ছে ৬০০ টাকা।
এমন দামের কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ঈদের কারণে গাড়ির সংখ্যা কম। ঢাকার বাইরে থেকে পণ্যবাহী গাড়ি আসছে না। যে কয়টা আসছে সেগুলো নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া বৃষ্টির কারণে মরিচের আবাদ কমে গেছে। তাই এমন দাম। ঈদের ছুটি শেষে সব আবার চালু হলে হয়ত দাম কমে যাবে।
তবে দ্বিতীয় দিনে কিছুটা কমেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এছাড়া প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও হাঁসের ডিম ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে বেড়েছে শসার দাম। গত সপ্তাহে প্রতি কেজি শসা ৬০-৭০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
এছাড়া প্রতি কেজি ধুন্দল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ছোট করলা বা উস্তা ও বেগুন ১০০ টাকা কেজি, কচুর ছড়ি ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৬০ টাকায়, পেঁয়াজ ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা









